১৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১১, ১৪ জুলাই ২০২৬

আপডেট: ২২:১২, ১৪ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে এনসিপির প্রার্থী: উপজেলা তুহিন, পৌরসভায় মোস্তফা, পিরোজপুর ইউপিতে শাকিল

সোনারগাঁয়ে এনসিপির প্রার্থী: উপজেলা তুহিন, পৌরসভায় মোস্তফা, পিরোজপুর ইউপিতে শাকিল

আসন্ন উপজেলা ও ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তার ওপর অস্থায়ী মঞ্চে আয়োজিত জুলাই সমাবেশে সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দেন।

প্রার্থীরা হলেন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা খন্দকার এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জেলা যুবশক্তির সাবেক আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ।

এ সময় হাসনাত আব্দুল্লাহ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

প্রার্থীদের নাম ঘোষণার আগে হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনারা দেখতে পাচ্ছেন, সোনারগাঁয়ের খাল ও নদীগুলো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দখল করা হয়েছে। আমরা চব্বিশ-পরবর্তী দেশে এ ধরনের বাংলাদেশ চাইনি। ব্যবসায়ী, ফুটপাতের হকার ও রিকশাচালকেরা হাহাকারের মধ্যে রয়েছেন। ২০০ টাকা আয় করলে ৫০ টাকা বিএনপি, ছাত্রদল ও যুবদলকে চাঁদা দিতে হয়। স্থানীয় এমপিদেরও দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না।”

তিনি আরও বলেন, “আমরা রাজনীতির গুণগত পরিবর্তন চেয়েছিলাম। তারই অংশ হিসেবে সারা দেশে স্থানীয় নির্বাচনে তরুণ নেতৃত্বের মাধ্যমে রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাই। সেই ধারাবাহিকতায় সোনারগাঁয়ে এই তিন প্রার্থীকে সমর্থন করছি।”

সর্বশেষ

জনপ্রিয়