১৫ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪২, ১৫ জুন ২০২৬

বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ১ কেঁজী গাঁজাসহ পিয়ারা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

গত রোববার (১৪ জুন) বিকেল উপজেলার লাউসারস্থ নেহাল সরদারের বসত বাড়ীতে অভিযান চালিয়ে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

গ্রেপ্তার পিয়ারা বেগম উল্লেখিত এলাকার জাহাঙ্গীর মিয়ার স্ত্রী।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৩(৬)২৬।

পরে গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মাদক মামলায় মোমবার (১৫ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: