০৭ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪২, ৭ জুন ২০২৬

জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না: জব্বার

জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না: জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, "জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা একটি বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ এবং ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চাই, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে।"

রবিবার (৭ জুন) সকালে ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতুল্লা থানার উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে যে সম্প্রীতি ও ত্যাগের শিক্ষা দিয়ে গেছে, তা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। দেশের চলমান সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর ও নিয়মতান্ত্রিক সমাজ বিনির্মাণে তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।”

তিনি আরও বলেন, ​"আমরা একটি বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ এবং ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চাই, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে।"

ফতুল্লা থানা দক্ষিণ আমীর মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু সাইদ মুন্না এছাড়া ও নারায়ণগঞ্জ মহানগরী ও ফতুল্লা থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষনেতৃবৃন্দ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হয়। বক্তব্য শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

জনপ্রিয়