জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে অর্ধশতাধিক স্পটে আশার দোয়া
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা অর্ধশতাধিক স্থানে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছেন।
শনিবার (৬ জুন) সকালে তিনি বন্দর উপজেলায় মশক নিধন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন। পরে কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি এলাকায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। এরপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড থেকে ২৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন স্থানে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত থেকে তবারক বিতরণ করেন।
বিকেলে তিনি মদনপুর, ধামগড়, মুছাপুর, বন্দর ও কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত একাধিক দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এ সময় তার গাড়িবহরে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আউলাদ হোসেন, বিএনপি নেতা মোস্তাক আহমেদ, সুমন মিয়া, যুবদল নেতা শাহীন আহমেদ সৌরভ, মো. হাসিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে আবুল কাউসার আশা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।





































