রূপগঞ্জে এনসিপির উপর হামলা, ছাত্রদল নেতা সুলতানসহ আসামি ১২০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলায় সাবেক ছাত্রদল নেতাসহ ২০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (৭ জুন) রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন এনসিপির যুব-উইং জাতীয় যুবশক্তির থানা শাখার যুগ্ম সদস্য সচিব আর ফারাবী।
গত শনিবার বিকেলের হামলায় তিনি নিজেও আহত হন।
এ মামলায় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদকে (৩৮) হুকুমের আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন: উপজেলার শিমুলিয়া মোল্লাবাড়ি এলাকার প্রয়াত নাছির মোল্লার ছেলে মারুফ মোল্লা (৩৫), গোবিন্দপুরের আমজাদ হোসেনের ছেলে রাজু (১৯), একই এলাকার জাকির হোসেনের ছেলে নিলয় (২১), দেবই এলাকার আব্দুল লতিফের ছেলে নাঈম আহমেদ (৩২), দুয়াবা’র প্রয়াত মেজবাহউদ্দিনের ছেলে রুবেল পাশা (৩৭), বিরলবাড়ির জামালউদ্দিন ছেলে সোহাগ (২৮), শিমুলিয়ার ইসলাম হিরার ছেলে তারেক হিরো (৩২), একই এলাকার সাইফুল হিরার ছেলে রাজু হিরা (২৩) ও প্রয়াত আজমত আলীর ছেলে নাজমুল (৩), গুতিয়াব নামাপাড়ার বেনু মিয়ার ছেলে রহিম (২১), একই এলাকার আনোয়ার আলী নাদিম (২৫), সবুজ (৪০), মোক্তার (৪২), বকুলের ছেলে জিলানী (২৫) ও ফারুক (২৫), দুয়াবার সুরুজ মিয়া (৩৩) ও মাঈনুল ইসলাম সুরুজ (৩২), বহিলা’র মঞ্জুর হোসেন (৩০) এবং কালনী’র আসিফ (২৮)।
এ মামলা অজ্ঞাতনামা হিসেবে আরও ৮০ থেকে ১০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।





































