২২ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪১, ২২ মার্চ ২০২৬

আপডেট: ১৭:১৬, ২২ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, উড়ে গেল রান্নাঘর-বাথরুমের ছাদ

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, উড়ে গেল রান্নাঘর-বাথরুমের ছাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একটি বাড়ির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের কদমতলী খালপাড় এলাকায় পেয়ারা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আদমজী ইপিজেড স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিরন মিয়া জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। এতে বাড়িটির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে গিয়ে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, ঈদের ছুটির কারণে বাড়িটিতে ভাড়াটিয়া ও আশপাশে মানুষের উপস্থিতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়