২২ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩৩, ২২ মার্চ ২০২৬

ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নানের নির্দেশনায় এএসআই মো. আব্দুল হামিদ খানের নেতৃত্বে একটি টিম ফতুল্লা থানাধীন খিল মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি অটো গ্যারেজের সামনে কাঁচা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের নাম মো. জনি (৩৫) বলে জানান। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফতুল্লার হোসাইনী নগরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

তল্লাশি করে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়