০৭ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৩, ৬ মার্চ ২০২৬

ফতুল্লায় মটরযান শ্রমিক ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় মটরযান শ্রমিক ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

​নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঙ্গ সংগঠন মটরযান শ্রমিক ইউনিটের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাদ আসর ফতুল্লার লামাপাড়া এলাকাস্থ সংগঠনের কার্যালয়ে এই মাহফিল সম্পন্ন হয়।

​ফতুল্লা উত্তর সাংগঠনিক থানার ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি আব্দুল মজিদ শিকদার।

​প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ শিকদার বলেন, "রমজান মাস হলো আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাস। আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করতে। এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য ও রাজনীতি—সবই কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করতে হবে।" তিনি রোজার হক আদায়ের মাধ্যমে প্রকৃত মুমিন হওয়ার আহ্বান জানান।

​শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফতুল্লা উত্তর থানার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর  সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা উত্তর থানার শূরা ও কর্মপরিষদ সদস্য মুফতি রেজাউল করিম। তিনি ইসলামি সংস্কৃতি ও সামাজিক জীবনে ঘরে-বাইরে সালামের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন, পশ্চিম লামাপাড়া ইউনিট সভাপতি ​আনোয়ার হোসেন, পূর্ব লামাপাড়া সমাজসেবক ও শ্রমিক নেতা ​জাহাঙ্গীর আলম, পশ্চিম লামাপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আলী।

​সভাপতির বক্তব্যে মোঃ মিজানুর রহমান বলেন, "দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে হলে আমাদের খোদাভীরু হতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠায় কোরআনের আলোকে আলোকিত সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের কোনো বিকল্প নেই।"

​পূর্ব লামাপাড়া এলাকার সমাজ সেবক মাহাবুব খান'র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। ইফতারের পূর্বে দেশ, জাতি ও শ্রমিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়