সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ৩৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া অভিযান শুক্রবার সকাল পর্যন্ত চলে। রাতভর সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে ২১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া সাজাসহ বিভিন্ন পরোয়ানার ভিত্তিতে ৭ জনকে এবং অন্যান্য মামলায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোট ৩৪ জন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।





































