০৬ মার্চ ২০২৬

প্রকাশিত: ০০:২৬, ৬ মার্চ ২০২৬

বন্দরে মসজিদ কমিটির সভায় দু’পক্ষের হাতাহাতি

বন্দরে মসজিদ কমিটির সভায় দু’পক্ষের হাতাহাতি

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার একটি মসজিদ কমিটির উন্নয়নমূলক সভা চলাকালীন সময় দু'পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ( মার্চ) রাতে বন্দর উপজেলার সোনাকান্দা কিল্লা জামে মসজিদের ভিতরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে পুলিশ জানায়, এশার নামাজের আগে মসজিদের উন্নয়নমূলক সভা চলাকালীন সময় স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর নেতা বলে পরিচিত মামুন বক্তব্য দেওয়ার সময় উপস্থিত মুসল্লিদের মধ্যে থেকে একজন বিরোধীতা করলে হতাহাতির এক পর্যায়ে পারভেজ নামের এক ব্যক্তিকে মাইক (মাইক্রোন) দিয়ে মাথায় আঘাত করা হয়। পরবর্তীতে দু'পক্ষই হাতাহাতিতে জড়ান।

আহত পারভেজ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “আমরা খবর পেয়ে ঘটনারস্থলে গিয়ে উভয়পক্ষকে নিয়ে এসেছি। এ বিষয়ে আহত পারভেজের ভাই একটি অভিযোগ করেছেন। পরবর্তীত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।“

সর্বশেষ

জনপ্রিয়