বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরীর স্মরণে পরিবারের দোয়া
স্বাধীনতা সংগ্রাম পরিষদের সদস্য এবং স্বাধীনতার অন্যতম সংগঠক ও ভাষাবিদ বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরীর স্মরণে পরিবারের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৬ই মার্চ) বাদ আসর দেওভোগ নাগবাড়ীর মোড় এলাকার নূর জামে মসজিদে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় স্বাধীনতা সংগ্রাম পরিষদের সদস্য এবং স্বাধীনতার অন্যতম সংগঠক ও ভাষাবিদ বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, নূর জামে মসজিদের প্রেস ইমাম ও খতীব মাওলানা সাঈদ আহমেদ।
বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরীর বড় ছেলে মোঃ মাসুদ চৌধুরীর সার্বিক পরিচালনায় এসময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক হাসান আলী চৌধুরী, মানবিক সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মো. জাবের হোসেন জাবেদ, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন মোল্লা বাবুল, বিশিষ্ট সমাজ সেবক ফারুক আহমেদ, জুয়েল হোসেন ও শ্যামল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, স্বাধীনতা সংগ্রাম পরিষদের সদস্য এবং স্বাধীনতার অন্যতম সংগঠক ও ভাষাবিদ বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী ৭৫ বছর বয়সে গত ২৬শে জানুয়ারি রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আগরতলাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন রণাঙ্গনে বলিষ্ঠ সংগঠক হিসেবে অসামান্য অবদান রেখেছিলেন তিনি এবং দেশপ্রেমের জন্য ছিলেন প্রশংসিত।
স্বাধীনতার এ অন্যতম সংগঠক মোহর আলী চৌধুরী ১৯৭১ সালের ২৭ মার্চ পাক সেনাদের প্রতিরোধ আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেন। আব্দুল কুদ্দুস মাখন ও এ.কে.এম শামছুজ্জোহার নেতৃত্বে পরিচালিত মুক্তিযুদ্ধে তিনি ছিলেন অন্যতম সক্রিয় সংগঠক।





































