০৭ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৬, ৬ মার্চ ২০২৬

আপডেট: ২১:২৭, ৬ মার্চ ২০২৬

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

নারায়ণগঞ্জের কাশীপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এলাকার সম্মানিত উলামা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে আমন্ত্রিত উলামা হিসেবে উপস্থিত ছিলেন মুফতী আব্দুল আহাদ কাসেমী (নায়েবে মুহতামিম, হাজীপাড়া মাদরাসা), মুফতী রিয়াজ উদ্দিন আহমেদ, মুফতী মাসুম বিল্লাহ (মুহাদ্দিস, দেওভোগ মাদ্রাসা), মুফতী আব্দুল্লাহ মুজাহিদ (ইমাম ও খতিব, তালতলা জামে মসজিদ) এবং মাওলানা খোরশেদ আলম (ইমাম ও খতিব, বাইতুল আকসা জামে মসজিদ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. জাবেদ আলম (সদস্য, নারায়ণগঞ্জ জেলা সমন্বয় কমিটি, জাতীয় নাগরিক পার্টি), মো. নুরুজ্জামান রনি (সভাপতি, কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপ), মুফতী ইমদাদুল হক (সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কাশীপুর ইউনিয়ন), মাওলানা ওহিদুজ্জামান (সভাপতি, কাশীপুর ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলাম), হাজী মো. দেলোয়ার হোসেন (সাবেক মেম্বার, ৬নং ওয়ার্ড, কাশীপুর ইউনিয়ন) এবং মো. মেহেদী হাসান অন্তর (প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, ফিট নারায়ণগঞ্জ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আনিসুর রহমান, সভাপতি, আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন। ইফতার মাহফিলে কাশীপুরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং প্রায় পাঁচ শতাধিক রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে মুফতী আব্দুল আহাদ কাসেমী দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

পরিশেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সমাজের কল্যাণ ও দ্বীনি কার্যক্রমকে এগিয়ে নিতে তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ

সর্বশেষ

জনপ্রিয়