০৬ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:২৯, ৫ মার্চ ২০২৬

চনপাড়ায় ৪ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার

চনপাড়ায় ৪ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও চারজন পালিয়ে যান।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ২ নম্বর ওয়ার্ডে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মো. মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে এসআই মো. আবু সাদেক সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার জ্যোতি (২৩), তানজিল (২৬), তপন (২৯) এবং বরগুনা সদর উপজেলার ফুলঝুরি এলাকার ইব্রাহীম (২৮), যিনি চনপাড়ায় ভাড়া থাকতেন।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ইমন মিয়া (২৫), আসমা (৪২), কয়লা (৪৫) ও নিয়াজ (৫০) নামে আরও চারজনের নাম পাওয়া গেছে, যারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়