২৩ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৬, ২২ জুলাই ২০২৬

আপডেট: ২২:০০, ২২ জুলাই ২০২৬

পরিবেশ রক্ষায় সবচেয়ে উপকারী বৃক্ষরোপণ: এমপি আবুল কালাম

পরিবেশ রক্ষায় সবচেয়ে উপকারী বৃক্ষরোপণ: এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “দেশ এবং পরিবেশ এই দুটি একসাথে সম্পৃক্ত। পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে। পরিবেশ ছাড়া দেশ বাঁচবে না। পরিবেশের জন্য সবচেয়ে উপকারী হলো বৃক্ষরোপণ। আর আমাদের সরকারি নীতিমালাই হলো ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’।”

বুধবার (২২ জুলাই) ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “স্বপ্নের নারায়ণগঞ্জ সংগঠন নারায়ণগঞ্জ কলেজ থেকে নিজেদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। আপনারা একটি মহৎ কাজে নিজেদের নিয়োজিত করেছেন। আপনাদের এই কাজ যদি বিস্তার লাভ করে তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও মহিলাদল নেত্রী রাহিমা শরীফ মায়া, সংসদ সদস্য আব্দুল কালামের একান্ত সচিব ও ছেলে আবুল কাউসার আশা এবং মহানগর বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠু ও মহানগর যুবদল নেতা শাহেদ আহম্মেদসহ অন্যান্যরা।

সর্বশেষ

জনপ্রিয়