২৩ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৬, ২২ জুলাই ২০২৬

আপডেট: ২১:১৫, ২২ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি, চুরি মামলার দুই আসামি, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলার এক আসামি এবং বিভিন্ন আদালতের পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোতালেব ও মো. মামুন গাজীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চুরি মামলায় মো. ইসলাম ও মো. রাশেদ খান, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় আসুরা বেগম এবং সিআর ও জিআর পরোয়ানার ভিত্তিতে ফাহিম, মো. দেলোয়ার হোসেন, নাহিদ হোসেন, ইসমাঈল হোসেন, মো. আল আমিন ও মো. জুবায়েদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়