২৬ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫২, ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে পথশিশুদের মাঝে খাবার বিতরণে জামায়াত

স্বাধীনতা দিবসে পথশিশুদের মাঝে খাবার বিতরণে জামায়াত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে দুস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী শাখা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।

পথশিশুদের হাতে খাবার তুলে দিয়ে তিনি বলেন, “আপনাদের জন্য সামান্য উপহার হিসেবে এই খাবার নিয়ে এসেছি। মূলত আপনাদের মতো অবহেলিত মানুষের রাষ্ট্রীয়ভাবে বিশেষ দেখভালের প্রয়োজন ছিল। কিন্তু দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ সেই অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।”

যেকোনো প্রয়োজনে ও খাদ্য সংকটে জামায়াতে ইসলামী সাধারণ মানুষের পাশে থাকবে উল্লেখ করেন তিনি।

খাবার বিতরণ কর্মসূচিতে মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগরী আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন।

অনুষ্ঠান শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়