২৬ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১২, ২৬ মার্চ ২০২৬

বিজয় স্তম্ভে বাসদ ও অঙ্গ সংগঠনের শ্রদ্ধা

বিজয় স্তম্ভে বাসদ ও অঙ্গ সংগঠনের শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা কমিটি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় নগরীর চাষাঢ়া চত্তরে বিজয় স্তম্ভে এ কর্মসূচি পালন করা হয়।

বাসদ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লবের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাসিক ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা কমিটির সদস্য অসিত বরণ বিশ্বাস, সেলিম মাহমুদ, বাসদ বর্ধিত ফোরামের সদস্য প্রদীপ সরকার, সাইফুল ইসলাম শরীফ, সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, শ্রমিক ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক অঙ্গণও শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

সর্বশেষ

জনপ্রিয়