স্বাধীনতা দিবসে খেলাফত মজলিসের সমাবেশ ও র্যালি
মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশের পর শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, খন্দকার হাফেজ আওলাদ, হানিফ কবির বাবুল, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি মুহাম্মদ ফজলে রাব্বি প্রমুখ।
সমাবেশ ও র্যালিতে নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





































