২৬ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৩, ২৬ মার্চ ২০২৬

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত

মহান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নগরীর চাষাঢ়া বিজয় স্তম্ভে এ কর্মসূচি পালন করা হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) ইসমাইল চৌধুরী, পরিচ্ছন্নতা কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “স্বাধীনতা দিবস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দিন, যা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এই দিনে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়।”

তিনি বলেন, “স্বাধীনতার যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ হয়েছিল, আমরা এখনো পুরোপুরি সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি। দীর্ঘ সময় দেশের মানুষ নিপীড়নের শিকার হয়েছে। তবে সাম্প্রতিক সময়ের আন্দোলনের মাধ্যমে দেশ আবার গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “দেশের আইনের শাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করতে পারলে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।”

সর্বশেষ

জনপ্রিয়