২৬ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৪, ২৬ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের স্বাধীনতা দিবস উদযাপন

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজনের সূচনা হয়, যেখানে শিল্প-সংস্কৃতির নানা পরিবেশনায় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে জোটভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, স্বরচিত লেখা পাঠ ও মূকাভিনয়সহ বৈচিত্র্যময় পরিবেশনা উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল—চন্দ্রবিন্দু শিশু মনন বিকাশ কেন্দ্র (আবৃত্তি), অর্চনা একাডেমি (নৃত্য), সুপ্রিয়া একাডেমি (সঙ্গীত), নারায়ণগঞ্জ হাওয়াইয়ান গিটার পরিষদ (যন্ত্রসঙ্গীত), একতা খেলাঘর আসর (নৃত্য), শ্রুতি সাংস্কৃতিক একাডেমি (আবৃত্তি), সমীরণ খেলাঘর আসর (নৃত্য), প্রগতি সাহিত্য পরিষদ (স্বরচিত লেখা পাঠ), আনন্দধারা (সঙ্গীত ও আবৃত্তি), আনন্দ চত্বর (নৃত্য), একাডেমি অব ক্লাসিকাল মিউজিক (আবৃত্তি), উন্মেষ সাংস্কৃতিক সংসদ (সঙ্গীত), ধাবমান সাহিত্য আন্দোলন (আবৃত্তি), মাইম ফেইস (মূকাভিনয়) এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা সংসদ (সঙ্গীত ও আবৃত্তি)।

অনুষ্ঠানজুড়ে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশপ্রেমের বার্তা তুলে ধরা হয়। দর্শনার্থীদের উপস্থিতিতে শহীদ মিনার প্রাঙ্গণ প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়া এবং সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

২৭ মার্চ ‘নারায়ণগঞ্জ প্রতিরোধ দিবস’ উপলক্ষে সকাল ১০টায় মাসদাইর কবরস্থান সংলগ্ন প্রতিরোধ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালন করা হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্ত, সঞ্চালনা করেন শাশ্বতী পাল, সৌরি ছোঁয়া ও সাইফুল আলম নান্টু। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সহসভাপতি ধীমান সাহা জুয়েল ও ফাহমিদা আজাদ। উপদেষ্টা হিসেবে ছিলেন জিয়াউল ইসলাম কাজল, সদস্য হিসেবে অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু।

সর্বশেষ

জনপ্রিয়