২৬ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৬, ২৬ মার্চ ২০২৬

একদল ছিল একাত্তরে রাজাকার, আরেকদল চব্বিশে: রাজীব

একদল ছিল একাত্তরে রাজাকার, আরেকদল চব্বিশে: রাজীব

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, “একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল চব্বিশের রাজাকার। একটি আগে নিষিদ্ধ হয়েছিল আরেকদল নিষিদ্ধ হয়েছে এখন।”

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে স্বাধীনতার বিজয় র‍্যালি শেষে মিশনপাড়া এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজীব আরও বলেন, “এই স্বাধীন বাংলাদেশের সূচনা ঘটেছিল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। এবং বাংলাদেশে একমাত্র পরিবার যেই পরিবার বাংলাদেশের সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সবকিছুর পেছনে বিএনপি পরিবারের প্রত্যেকটি নেতাকর্মীসহ নেতৃত্ব দিয়েছে।”

তিনি বলেন, “অন্য কোন রাজনৈতিক দলের ইতিহাস নেই। গণতান্ত্রিক আন্দোলন ২৪-এর গণঅভ্যত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণআন্দোলন সবকিছুর পেছনে জাতীয়তাবাদীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।”

“একমাত্র জাতীয়তাবাদী দল যেটা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন ঘটানোর জন্য সবসময় বাংলাদেশের মানুষের পাশে দেশের মানুষের স্বার্থে সবসময় অবিচল ছিল। সেই অবিচলের আমাদের যে আপষহীন নেত্রী দীর্ঘ ছয় বছর অসুস্থ হয়ে কারাগারে ছিলেন। শুধু বাংলাদেশের মানুষের মুক্তি ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।”

তিনি বলেন, “আজকে আমাদের সময় হয়েছে কাজ করার। বাংলাদেশের মানুষের যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা রয়েছে জাতীয়তাবাদী দলের উপরে, সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার সময় এসেছে। এখন আমাদের নেতা যেভাবে কাজ করে যাচ্ছেন, প্রত্যেকটি নেতাকর্মীকে সেই নেতার কাজকে অনুধাবন করে আগামী দিনের পথ চলতে হবে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে এ বিএনপি নেতা বলেন, “আমাদের হবে সততার রাজনীতি। বাংলাদেশে ঐক্যের রাজনীতি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদমুখর রাজনীতি আগামী দিনে করবে বিএনপি। এবং নিজে কোন অন্যায় করবো না এবং সমাজে কেউ যদি অন্যায় করতে চায় তাকেও সে অন্যায় করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না।”

জুলাই গণঅভ্যুত্থান শহীদদের কথা স্মরণ করে তিনি বলেন, “যে স্বপ্নের বাংলাদেশ তৈরি করার জন্য এই জুলাই গণঅভ্যুত্থান প্রায় ২ হাজার মানুষ আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, তাদের সে স্বপ্নের বাংলাদেশকে আবারও বিশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে আগে বাংলাদেশকে অস্থীতিশীল করার চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টা যারা করছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক। এই ধরনের অন্যায়, প্রপাগান্ডা, মিথ্যা প্রচারণায় যারা আছেন তারা কিন্তু বাংলাদেশের মাটিতে বেশিদিন রাজনীতি করতে পারবেন না।”

সর্বশেষ

জনপ্রিয়