স্বাধীনতা দিবসে এনসিপি মহানগরের আলোচনা সভা ও দোয়া
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে জেলা ও মহানগর কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এনসিপি মহানগর আহ্বায়ক মো. শওকত আলী। বক্তব্য রাখেন মহানগরের সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি এবং জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব সারফরাজ হক সজীব। সভা পরিচালনা করেন এনসিপি মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম।
আলোচনা সভায় ১৯৭১ সালের পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ এবং পূর্ব পাকিস্তানের ওপর বৈষম্যের প্রেক্ষাপটে স্বাধীন দেশের আকাঙ্ক্ষা তুলে ধরা হয়। সভায় বলা হয়, ১৯৭১ সালের ৩০ লাখ মানুষের আত্মদানের বিনিময়ে অর্জিত স্বাধীনতার লড়াই আগামীদিনে মানুষের মুক্তির লড়াইয়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
এরপর ১৯৭১ সালের মুক্তিকামী ও সকল শহীদদের স্মরণে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
সভা শেষে চাষাড়া রেলস্টেশনে পথশিশু ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।





































