০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:৪০, ২ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতিতে নিজে জড়াব না, কাউকেও জড়াতে দেব না: মাসুম বিল্লাহ

দুর্নীতিতে নিজে জড়াব না, কাউকেও জড়াতে দেব না: মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে। দুর্নীতি বা অবৈধ অর্থে আমি নিজে জড়াব না, কাউকেও জড়াতে দেব না। দুর্নীতি বন্ধ করতে পারলে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে বেশি সময় লাগবে না।”

সোমবার (২ ফেব্রুয়ারি) বন্দর উপজেলার মদনপুর ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বিগত সরকারের শাসনামলে চুরি, লুটপাট ও অর্থ পাচার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। আমরা এই জায়গায় কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। ইনশাআল্লাহ দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে তুলবো।”

গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসান আলী, বন্দর থানা সভাপতি আবুল হাশেম, ছাত্রনেতা জাহিদুল ইসলাম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “১২ তারিখ সারাদিন হাতপাখা প্রতীকে সিল দিন। প্রবাসী ভাইদের প্রতিও অনুরোধ থাকবে, আপনারাও হাতপাখার পক্ষে আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন।”

সর্বশেষ

জনপ্রিয়