বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩
বন্দর থানার বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে প্রেরণ করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার রাব্বি হাসান (২০) বন্দর পিচ কামতাল এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে, জামাল উদ্দিন (৪৮) গোকুলদাশেরবাগ এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে ও তামিম (২৫) তিনগাও এলাকার তোতা মিয়ার ছেলে।
এর আগে বুধবার (১১ মার্চ) রাতভর বন্দরের বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।





































