০৫ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৪, ৫ জুন ২০২৬

বাস টার্মিনালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জাকির খান

বাস টার্মিনালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জাকির খান

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে মিলাদ মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়েছে। বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আলোচিত বিএনপি নেতা জাকির খান।

শুক্রবার (৫ জুন) এ আয়োজনে বাস মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

জাকির খান বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলমান সিটি বন্ধন ও উৎসব পরিবহন পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা।

তিনি ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেস নারায়ণগঞ্জ জেলা  সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সেলিম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মো. ফারুক আহমেদ, উৎসব পরিবহন লিমিটেডের এমডি নাজিম আহমেদ, সিটি বন্ধন পরিবহনের এমডি দেলোয়ার হোসেন, পরিচালক শাহাদাত হোসেন খান লিটন, সাদ্দাম হোসেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সহসভাপতি সালেহ আহমদ রনি,  সহসভাপতি মশিউর রহমান চৌধুরী মশু, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, সহসভাপতি মির্জা সেলিম, সদর থানা গার্মেন্ট শ্রমিক দলের সভাপতি এজাজ চৌধুরী, সদর থানা কৃষক দলের অন্যতম নেতা মোহাম্মদ জুয়েল হোসেন, মো. সাব্বির, মোহাম্মদ রাজু ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়