গুরুতর অসুস্থ বিএনপি নেতা আনুর কারামুক্তি চাইলেন স্ত্রী
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
তার এ অবস্থায় দ্রুত কারামুক্তির দাবি করেছেন তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
বৃহস্পতিবার (৪ জুন) তাকে নতুন দুটি মামলায় গ্রেপ্তারের আবেদনের খবরে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিছুটা সুস্থ হলে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয় বলে জানান পারভীন।
তার স্ত্রী বলেন, “আনুর বিরুদ্ধে ইতোমধ্যে চারটি মিথ্যা মামলা দেয়া হয়েছে। এসব মামলায় কারাগারে গুরুতর অসুস্থ হয়ে জীবনযাপন করছেন আনু। তারা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে। এখন নির্বাচনের পর এসব মামলায় তাদের জীবন তছনছ হয়ে যাচ্ছে।”





































