০৫ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩০, ৫ জুন ২০২৬

জিয়াউর রহমানের সততা ও নৈতিকতাকে ধারণ করতে হবে: সাখাওয়াত

জিয়াউর রহমানের সততা ও নৈতিকতাকে ধারণ করতে হবে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশকে একটি আদর্শিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তার ছিল সততা, দেশপ্রেম ও নৈতিকতা। তার এই গুণগুলোকে ধারণ করে আগামী দিনের পথ চলার অঙ্গীকার করতে হবে।

শুক্রবার (৫ জুন) নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান। এ সময় অন্য বক্তারাও জিয়াউর রহমানের নীতি-আদর্শের কথা স্মরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়