০৪ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৩:৫৫, ৪ মার্চ ২০২৬

আপডেট: ১৬:১৫, ৪ মার্চ ২০২৬

যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে রাস্তায় এমপি মান্নান

যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে রাস্তায় এমপি মান্নান

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে সোনারগাঁ উপজেলা প্রশাসনের সাথে যানজট নিরসনে ফুটপাত ও সরকারি জায়গা উদ্ধারে নেমেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। 

গত মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা স্বশরীরে পরিদর্শন করেন তিনি। 

এ সময় তিনি বলেন, পূর্বের এমপিরা কী করেছেন তা আমি জানি না। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের দুর্ভোগ লাঘবে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। ঈদকে সামনে রেখে মানুষের চলাচলে যেন কোনো ভোগান্তি না হয়, সে জন্য আমি নিজে তদারকি করবো।

এমপি মানান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা এবং থানা পুলিশের সমন্বয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

সতর্কতা উচ্চারণ করে তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তি অসহায় মানুষের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করে পুনরায় অবৈধ দখলের চেষ্টা করে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সওজ নির্বাহী প্রকৌশলী আব্দুর রাহিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়