০২ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:১৫, ১ মার্চ ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতার পরিবারের পাশে এমপি দিপু

সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতার পরিবারের পাশে এমপি দিপু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট সড়কে গত ৯ ফেব্রুয়ারি ট্রাকের ধাক্কায় নিহত যুবদল নেতা আনোয়ার হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর এলাকায় ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি প্রয়াত আনোয়ার হোসেনের নিজ বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এমপি দিপু নিহত যুবদল নেতার পরিবারের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি আনোয়ার হোসেনের সন্তানদের লেখাপড়াসহ পরিবারের সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, পরিবারটির যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন।

পরে নিহতের পরিবারের হাতে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়