২২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৮, ২২ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান

সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মাহমুদুল হাসান। এর আগে তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে সোনারগাঁয়ে বদলি ও পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে মাহমুদুল হাসানকে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে মাহমুদুল হাসান গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের আগস্টে তাঁকে সেখান থেকে বদলি করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। এবার সেখান থেকে তাঁকে সোনারগাঁ উপজেলায় পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা এবং সংশ্লিষ্ট আইনের আওতায় সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও অর্পণ করা হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মো. শওকত মেহেদী সেতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়