২২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:১৩, ২২ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।রোববার (২২ নভেম্বর) রাত বারোটার দিকে সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে বলে জানান শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন।
‎
‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঞ্জিল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় বাসে থাকা দুই যাত্রী দ্রুত নেমে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
‎
‎শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

“বাসচালক বলেছেন, বাসে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাবার পরই পেছনে আগুন দেখতে পাওয়া যায়। চালকের ধারণা, যাত্রীবেশে ওই দুই ব্যক্তি আগুন লাগিয়েছে বাসে। আগুন দেবার পর তারা নেমে যান,” বলেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

তবে, হাইওয়ে পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, বাসে দুʼজন যাত্রী ছিলেন। তারা নেমে যাবার পরই আগুন দেখা যায়। বাসে অগ্নিসংযোগ নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে।

সর্বশেষ

জনপ্রিয়