১৪ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৭, ১৩ জুলাই ২০২৬

বন্যার্তদের সহায়তায় ফতুল্লার শিক্ষার্থীদের অর্থ সংগ্রহ কর্মসূচি

বন্যার্তদের সহায়তায় ফতুল্লার শিক্ষার্থীদের অর্থ সংগ্রহ কর্মসূচি

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার একদল শিক্ষার্থী।

সোমবার (১৩ জুলাই) ফতুল্লার বিভিন্ন এলাকায় ঘুরে তারা বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করেন।

শিক্ষার্থীরা জানান, দেশের কয়েকটি এলাকায় বন্যা ও ভূমিধসের ঘটনায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ববোধ থেকেই তারা এ উদ্যোগ নিয়েছেন। সংগ্রহ করা অর্থ বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হবে।

এ উদ্যোগে অংশ নিয়েছেন রুপম, তাহসিন, আলভী, অনন্ত, ফারদিন, আকাশ, নাজিম ও জিহাদ।

শিক্ষার্থীরা সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়