বন্দরে কনটেন্ট ক্রিয়েটরকে অপহরণ, এসপির কাছে লিখিত অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে এক কনটেন্ট ক্রিয়েটরকে অপহরণ করে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগকারী মোঃ বেলাল হোসেন (৩৫), মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মিনার বাড়ি এলাকার আহম্মেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট প্রকাশ করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টকে কেন্দ্র করে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি তার প্রতি ক্ষুব্ধ হন। এর জেরে শনিবার (১৪ মার্চ) বিকাল আনুমানিক ৩টা ১০ মিনিটে বন্দর থানাধীন দাসেরগাঁও স্ট্যান্ড এলাকায় অবস্থানকালে বন্দরের কবিলার মোড় এলাকার আমান সরদারের ছেলে মো. সৌরভ (৩৬) এবং তার সহযোগীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
অভিযোগে বলা হয়, অপহরণের সময় তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ টাকা ও অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র কেড়ে নেওয়া হয়। পরে তাকে একটি কালো রঙের প্রাইভেটকারে তুলে চোখ বেঁধে মারধর করা হয়। এরপর তাকে বাগবাড়ি এলাকার পেছনে চন্ডীতলা বিল সংলগ্ন একটি নির্জন বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে আবারও মারধর করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়।
এ সময় বিষয়টি এলাকায় জানাজানি হলে ভুক্তভোগীর স্ত্রী ও বড় ভাই জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে তারা থানায় অভিযোগ করতে গেলে বিভিন্ন জটিলতার কারণে অভিযোগ দায়ের করতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, ঘটনার সময় অভিযুক্ত সৌরভ মোবাইল ফোনে মুছাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জু মেম্বার ও মো. নাজির হোসেনের সঙ্গে কথা বলছিলেন। এক পর্যায়ে ফোনটি লাউডস্পিকারে চলে গেলে তিনি মঞ্জু মেম্বারের কণ্ঠস্বর শুনতে পান।
অভিযোগে আরও বলা হয়, পরে তাকে চন্ডীতলা বিল এলাকা থেকে কবিলার মোড় এলাকায় নিয়ে যাওয়া হয়। বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে সৌরভের বড় ভাই রাজিবের মাধ্যমে তার পরিবারের সদস্যদের ডেকে এনে তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়। একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে ছেড়ে দেওয়ার আগে অভিযুক্তরা অস্ত্র প্রদর্শন করে ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন





































