০৭ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৪, ৭ জুন ২০২৬

আপডেট: ২১:১৬, ৭ জুন ২০২৬

রূপগঞ্জে এনসিপির উপর হামলা, ছাত্রদল নেতা সুলতানসহ আসামি ১২০

রূপগঞ্জে এনসিপির উপর হামলা, ছাত্রদল নেতা সুলতানসহ আসামি ১২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলায় সাবেক ছাত্রদল নেতাসহ ২০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (৭ জুন) রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির থানা শাখার যুগ্ম সদস্য সচিব আর ফারাবী।

গত শনিবার বিকেলের হামলায় তিনি নিজেও আহত হন।

এ মামলায় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদকে (৩৮) হুকুমের আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন: উপজেলার শিমুলিয়া মোল্লাবাড়ি এলাকার প্রয়াত নাছির মোল্লার ছেলে মারুফ মোল্লা (৩৫), গোবিন্দপুরের আমজাদ হোসেনের ছেলে রাজু (১৯), একই এলাকার জাকির হোসেনের ছেলে নিলয় (২১), দেবই এলাকার আব্দুল লতিফের ছেলে নাঈম আহমেদ (৩২), দুয়াবা’র প্রয়াত মেজবাহউদ্দিনের ছেলে রুবেল পাশা (৩৭), বিরলবাড়ির জামালউদ্দিন ছেলে সোহাগ (২৮), শিমুলিয়ার ইসলাম হিরার ছেলে তারেক হিরো (৩২), একই এলাকার সাইফুল হিরার ছেলে রাজু হিরা (২৩) ও প্রয়াত আজমত আলীর ছেলে নাজমুল (৩), গুতিয়াব নামাপাড়ার বেনু মিয়ার ছেলে রহিম (২১), একই এলাকার আনোয়ার আলী নাদিম (২৫), সবুজ (৪০), মোক্তার (৪২), বকুলের ছেলে জিলানী (২৫) ও ফারুক (২৫), দুয়াবার সুরুজ মিয়া (৩৩) ও মাঈনুল ইসলাম সুরুজ (৩২), বহিলা’র মঞ্জুর হোসেন (৩০) এবং কালনী’র আসিফ (২৮)।

এ মামলা অজ্ঞাতনামা হিসেবে আরও ৮০ থেকে ১০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে বাদী লিখেছেন, উপজেলার দাউদপুর ইউনিয়ন কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার ফল উৎসবের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান অতিথি করা হয়। অনুষ্ঠানের শুরুর আগমুহুর্তে সাবেক ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নির্দেশে হামলা চালানো হয়।

হামলার সময় তারা স্টেজ, প্যান্ডেল ও চেয়ার ভাঙচুর চালায় এবং অনুষ্ঠানের জন্য আনা ফল, সাউন্ড বক্স, মাইক লুট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে, হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ছাত্রদল নেতা সুলতান মাহমুদ। মুঠোফোনে তিনি বলেন, “আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। আমি হামলার দিন এলাকাতেই ছিলাম না। আমার মতো এলাকার আরও অনেককে অযথাই মামলায় নাম দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত করলে সব বেরিয়ে আসবে।”

সর্বশেষ

জনপ্রিয়