০৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

শ্রমজীবী ও সাধারণ মানুষের সেবায় সংসদে যেতে চাই: বিপ্লব

শ্রমজীবী ও সাধারণ মানুষের সেবায় সংসদে যেতে চাই: বিপ্লব

নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বন্দর ১৯ নং ওয়ার্ড, কলাগাছিয়া ও মুছাপুর ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেছেন।

এই সময় উপস্থিত ছিলেন বাসদ জেলা বর্ধিত ফোরামের সদস্য ও ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রদীপ সরকার, ১২ নং ওয়ার্ডের বাসদ নেতা সেলিম আলদ্বীন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বন্দরের বাসদের নেতা মুন্নি সরদার, মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতা সুইটি বেগম, হাসিনা বেগম, ছাত্র ফ্রন্টের জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, তানজিলা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগে আবু নাঈম খান বিপ্লব বলেন, “আমি নির্বাচিত হলে শ্রমজীবী ও সাধারণ মানুষের জন্য রেশন, আবাসন, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবো। তাই এই ন্যায্য অধিকার আদায়ের জন্য সংসদে যাওয়া দরকার। আমরা শোষণমূলক এই ব্যবস্থার পরিবর্তন চাই। কালো টাকা, পেশিশক্তি, প্রশাসন ও পুলিশ এবং সাম্প্রদায়িকতার ব্যবহার মুক্ত সুষ্ঠু ও অবাধ নির্বাচন গণতান্ত্রিক সমাজ নির্মাণে ভূমিকা রাখতে পারে। সমাজের সকল স্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠা জনগণের অন্যতম চাওয়া। তাই জাতীয় সংসদ নির্বাচনে আমরা হারি বা জিতি, জনগণের দাবিতে লড়বো, সেই প্রতিশ্রুতি জনগণের কাছে রাখছি। জনগণকে মই মার্কার প্রতি আস্থা রাখার আহ্বান জানাই।”

সর্বশেষ

জনপ্রিয়