জামায়াত ইসলাম ভন্ড-প্রতারক: নান্নু মুন্সি
বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সী জামায়াতে ইসলামকে ভন্ড দল হিসেবে আখ্যায়িত করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জে বটগাছ প্রতীক নিয়ে নির্বাচনী গণসংযোগকালে তিনি বলেন, “জামায়াত ইসলাম কোন ইসলামী দল না, ওরা ভন্ড প্রতারক। জামায়াত দলটাই ধোঁকাবাজীর দল। ওদের ঈমানও নেই। জামায়াত ইসলাম নিপাত যাক, তাদের ভোট না দিয়ে আপনারা বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ মার্কায় ভোট দিন। আমরা সরকারীভাবে যা পাবো তা সকলের মাঝে বিলিয়ে দেবো।”
নান্নু মুন্সি আরও বলেন, “আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি। আমি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষ বটগাছকে যেভাবে ভালোবাসছে, ইনশাআল্লাহ আগামীদিনে ভোটের মাধ্যমেই এটা প্রমাণিত হবে।”
তিনি নাসিক ৮, ৯ ও ১০ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা।





































