মানুষ ১২ তারিখ হাতপাখার পক্ষে নীরব বিপ্লব দেখাবে: গোলাম মসীহ্
নারায়ণগঞ্জ-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্ শনিবার (৭ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানার ৪, ৫ ও ১০ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ মানুষ আমাদের ডাকে ভালোই সাড়া দিচ্ছে। আশা করি মানুষ ১২ তারিখ হাতপাখার পক্ষে নীরব বিপ্লব দেখাবে, ইনশাআল্লাহ।”
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ সোহেল প্রধান, সমন্বয়কারী সাইয়েদ রিদওয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ।





































