শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার চারজন স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন— ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর মকবুল হোসেন বাবলু, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম এবং সদস্য আব্বাস উদ্দিন চুন্নু।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।





































