০৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

নিরাপদ ও বাসযোগ্য বন্দরের প্রতিশ্রুতি তারিকুলের

নিরাপদ ও বাসযোগ্য বন্দরের প্রতিশ্রুতি তারিকুলের

নারায়ণগঞ্জ-৫ আসনের গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন শনিবার (৭ ফেব্রুয়ারি) বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রত্যাশা শুনেন এবং পরিবর্তনের রাজনীতির পক্ষে জনসমর্থন চান।

গণসংযোগকালে তারিকুল ইসলাম সুজন বলেন, “এই শহর-বন্দর দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও দখলদারিত্বের শিকার। আমি ক্ষমতার ভাগ নিতে নয়, জনগণের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনে এসেছি। জনগণের পাশে থেকে, জনগণকে সঙ্গে নিয়েই নারায়ণগঞ্জকে একটি নিরাপদ, বাসযোগ্য ও বৈষম্যহীন শহর হিসেবে গড়ে তুলতে চাই।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর একজন প্রার্থীকে তারা কাছ থেকে পেয়েছেন, যিনি তাদের কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিচ্ছেন। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মাথাল প্রতীকের প্রতি আগ্রহ চোখে পড়ার মতো ছিল।

গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা এসময় উপস্থিত থেকে গণসংযোগে অংশ নেন এবং মাথাল প্রতীকে ভোট দিয়ে বিকল্প ধারার রাজনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়