১৩ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪৪, ১২ জুন ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ

নারায়ণগঞ্জ মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থ মানুষের মাঝে রান্না করা তবারক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বাদ আসর মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন লেকুর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

লিয়াকত হোসেন লেকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা সাখাওয়াত, সদস্য মাসুদুজ্জামান মাসুদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অপু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন স্বাধীন, শরিফ হোসেনসহ ১০ নম্বর ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “আমরা শহীদ জিয়াউর রহমানের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের একটি পতাকা পেয়েছি। জনগণ যখন নেতৃত্বশূন্য হয়ে পড়েছিল, তখন মেজর জিয়া সামরিক বাহিনী থেকে বেরিয়ে এসে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে। দেশপ্রেমিক এই সেনানায়ক পরে ব্যারাকে ফিরে যান। কিন্তু সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে জনগণ পুনরায় তাকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়।”

তারা আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান সততা ও নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চেষ্টা করছিলেন। কিন্তু দেশি-বিদেশি চক্রান্তের মাধ্যমে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়া জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলেন। সেই গণতান্ত্রিক ধারা বজায় রেখে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন তারেক রহমান। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা তবারক বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়