বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের জন্মদিন উদযাপন
বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম ইসলামের ৩৭তম জন্মদিন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
জন্মদিন উপলক্ষে আয়োজিত ঘরোয়া অনুষ্ঠানে বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা শামীম ইসলামকে শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সবার অংশগ্রহণে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় শামীম ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অজিত দাস, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন ডালিম, অর্থ সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, কার্যকরী সদস্য শরীফ হাসান চিশতী।
এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন, বন্দর প্রেসক্লাবের সদস্য জিএম সুমন, শেখ আরিফ, সাংবাদিক বিল্লাল, সাজিদ হোসেন কিবরিয়া, শাহরিয়ার প্রধান ইমন, শেখ সুমন, আকরাম ও আহাম্মদসহ অন্যান্য সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা।





































