বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জেলা শাখার প্রথম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে শহরের -এ এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
সভায় আগামী দিনগুলোতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সদস্যদের পরিচয়পত্র পরিয়ে দেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন,“সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলা শাখা সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম জনি বলেন, “নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মানোন্নয়নে আমরা কাজ করব। সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা, মতবিনিময় সভাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হবে। সকলের সহযোগিতায় সংগঠনকে আরও গতিশীল করা হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক জহির আহমেদ এবং কার্যকরী সদস্য মোক্তার হোসেন, সুজন হোসেন ও শাহজাহান চৌধুরী মাসুম।





































