১২ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪৯, ১১ জুন ২০২৬

প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রী-এমপির প্রতি কৃতজ্ঞতা

প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রী-এমপির প্রতি কৃতজ্ঞতা

নতুন বাজেটে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সরকারি কর্মচারী পরিবারের ঢাকা বিভাগের সভাপতি সাউদ নূর এ শফিউল কাদের।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে এক বিবৃতিতে তিনি সরকারের প্রতি এ কৃতজ্ঞতা জানান। সাউদ নূর সরকারি কর্মচারী পরিবারের নারায়ণগঞ্জ জেলারও সমন্বয়ক।

বিবৃতিতে তিনি বলেন, “আমরা সরকারি কর্মচারী পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি বিএনপি সরকারের প্রতি। নির্বাচন পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নারায়ণগঞ্জ জেলার সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বিএনপির নির্বাচনী ইশতেহারযুক্ত গণকর্মচারীদের জাতীয় পে-স্কেল ঘোষণার সূচনায় এমপি আবুল কালামের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে আজ আমরা জাতীয় বাজেটে এর প্রতিফলন দেখতে পেলাম।”

“নারায়ণগঞ্জ জেলার গণকর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম চাচার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের এই অবদান স্মরণীয় হয়ে থাকবে,” যোগ করেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়