১১ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৩, ১১ জুন ২০২৬

বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার-২

বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার-২

নারায়ণগঞ্জের বন্দরে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। 

গত বুধবার (১০ জৃন) দুপুর ২টায় উপজেলার লাউসারস্থ মাদক কারবারি জাহাঙ্গীরের বাড়ীতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার লাউসার এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৪) ও একই এলাকার মৃত মোতালেব মিয়ার মেয়ে তাসলিমা বেগম(৪০)। 

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক (খ সার্কেল) মো. এনামুল হক বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৮(৬)২৬। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় জানিয়েছে, গ্রেপ্তার মাদক কারবারি দীর্ঘ দিন ধরে বন্দরে লাউসারসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল।

পরে গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মাদক মামলায় বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

সর্বশেষ

জনপ্রিয়