০৮ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১২, ৮ জুন ২০২৬

নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান সদর ইউএনওর

নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান সদর ইউএনওর

আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন ও মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে সদর উপজেলায় ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনকালে স্থানীয়দের সতর্ক করে নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন।

সোমবার (৮ জুন) সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার ড্রেন পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে আগেই ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা জরুরি। ময়লা-আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে গেলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এবং মশার প্রজনন বাড়ে। তাই ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার কর্মসূচি পালন করা হচ্ছে।” একই সঙ্গে স্থানীয়দের ড্রেন ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়