২৮ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:২৩, ২৮ মার্চ ২০২৬

ছুটি শেষে কর্মচাঞ্চল্যে ফিরছে নারায়ণগঞ্জ

ছুটি শেষে কর্মচাঞ্চল্যে ফিরছে নারায়ণগঞ্জ

টানা ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে শিল্পনগরী নারায়ণগঞ্জ। ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটি কাটিয়ে জেলার বিভিন্ন শিল্পকারখানায় ধীরে ধীরে কাজে যোগ দিচ্ছেন শ্রমজীবী মানুষরা।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই শহরের চাষাঢ়া, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। বিশেষ করে তৈরি পোশাক কারখানাগুলোতে কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

শ্রমিকরা জানান, ছুটিতে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এখন আবার কর্মব্যস্ত জীবনে ফিরছেন তারা। অনেকেই রাতভর যাত্রা শেষে ভোরে ভাড়া বাসায় পৌঁছে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে কর্মস্থলে যোগ দিচ্ছেন।

ফতুল্লার রামারবাগ এলাকার একটি গার্মেন্টস কারখানার শ্রমিক মারুফ মিয়া বলেন, “ছুটি শেষ, এখন কাজেই মন দিতে হবে।”

আরেক শ্রমিক সিয়াম বলেন, “অফিসে প্রবেশ করেই সহকর্মীদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেছি। এতে করে অফিসের প্রথম দিনটি আমাদের কাছে ঈদের দিনের মতোই আনন্দময় হয়ে উঠেছে।”

এদিকে শিল্পসংশ্লিষ্টরা বলছেন, ছুটি শেষে শ্রমিকদের কর্মস্থলে ফেরা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক দিক। এতে করে শিল্পখাত আবারও গতি ফিরে পাবে বলে তারা আশা করছেন।
 

সর্বশেষ

জনপ্রিয়