১৬ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৫, ১৬ মার্চ ২০২৬

অতিরিক্ত ভাড়া আদায়: দুই পরিবহনকে জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়: দুই পরিবহনকে জরিমানা

নারায়ণগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি পরিবহন কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, পিংকি পরিবহন কাউন্টারে পরিদর্শনকালে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় এবং দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট প্রদর্শন না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৮০ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।

একই অভিযোগে সুপার লাইন পরিবহন কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।

অভিযানে আরোপিত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়