১৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪১, ১৪ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে তিন মাদক কারবারিসহ ১৪ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে তিন মাদক কারবারিসহ ১৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৭৬টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি, জুয়া আইনে আটজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, মো. জিন্নাহ মণ্ডল (৪২), মো. হযরত আলী (৩৮) ও মো. জামাল মিয়া (৩০)।

জুয়া আইনে গ্রেপ্তাররা হলেন, মো. আবিজ হোসেন (২৫), মো. শরীফুল ইসলাম (৩৫), মো. সোহেল (৩০), মো. জাবেদ হোসেন (২২), মো. রুবেল হোসেন (৩৬), দুধু মিয়া (৪০), রাশিদুল ইসলাম (৩৫) ও রাকিব (২৪)।

পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তাররা হলেন, সেলিম (৪৫), মোছা. সাথী আক্তার (৩৫) এবং মোছা. রিতা আক্তার (৩৫)।

পুলিশের দাবি, অভিযানে উদ্ধার হওয়া ৭৬টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়