১৪ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:২২, ১৪ জুন ২০২৬

মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ইমরান

মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ইমরান

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বালুচর এলাকার এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম ইমরান হোসেন (সামির) (১৬)। তিনি মো. ইমাম হোসেন ও সালমা আক্তারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আমলাপাড়া বড় মাদ্রাসার তাইসির জামাতের ছাত্র ইমরান গত শুক্রবার (১৩ জুন) সকাল আনুমানিক ৭টায় মাদ্রাসা থেকে স্কুল ব্যাগ নিয়ে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের দাবি, বিকেল আনুমানিক ৪টায় সে এক সহপাঠীর মোবাইল নম্বর ০১৯৫৯৫৩৯২৩ থেকে ফোন করে নিজের পরিচয় দেয়। তবে এরপর থেকে তার ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিখোঁজ ইমরানের গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়