১৩ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৮, ১৩ জুন ২০২৬

নির্বাচনোত্তর তরুণদের ভাবনা নিয়ে সংলাপে এমপি আল আমিন

নির্বাচনোত্তর তরুণদের ভাবনা নিয়ে সংলাপে এমপি আল আমিন

জাতীয় সংসদ নির্বাচনোত্তর তরুণদের ভাবনা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনও।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ফোরাম এ সংলাপের আয়োজন করে। এ সংলাপ চলে বেলা দেড়টা পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। উপস্থাপনা করেন রিজিওনাল কো-অর্ডিনেটর তৌফিক জিল্লুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের চিফ ইয়ুথ মোবিলাইজার শশাঙ্ক বরণ রয়, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু, ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি, জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির আহবায়ক যুবাইর সরদার, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, সাংবাদিক সাবিত আল হাসান প্রমুখ।

শুরুতে বক্তব্য রাখেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী মো. রাকিবুল হাসান এবং প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মশালা সম্পাদক শফিকুল ইসলাম।

এ সংলাপে ৪০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। তারা সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যাগুলো তুলে ধরেন এবং প্রত্যাশা ব্যক্ত করে। রাষ্ট্র সংস্কার, নাগরিক নিরাপত্তা, ধর্ষণ প্রতিরোধ, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

সর্বশেষ

জনপ্রিয়